আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সড়ক ও নৌ-পথে নিরাপদ চলাচল নিশ্চিতকরণ ও জনদূর্ভোগ এড়াতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় বিশেষ আইনশৃঙ্খলা সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, ঈদে ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সকল কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও আরও বলেন, নৌ-পথে যাএী পারাপারে অতিরিক্ত যাএী নেওয়া নেওয়া নিষেধ করা হয়েছে। ট্রলার ও লাইফ জেকেট বাধ্যতামূলক। যাএী সাধারণের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বেশী নেওয়া হলে আইনগত ব্যবসা নেওয়া হবে। সকল ঘাটের সামনে ভাড়ার মূল্য তালিকা থাকতে হবে। ট্রলার থেকে লঞ্চে যাএী উঠা-নামা নিষেধ । রাত নয়টা পর্যন্ত ফেরি চলাচল অব্যাহত থাকবে। এছাড়াও নৌপথে উদ্ধার কারী জাহাজ ও ডুবুরি দল পর্যাবেক্ষণে থাকবেন। সকল ধরনের দূর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস তৎপর থাকতে হয়েছে। ঘাট গুলোতে গ্রাম পুলিশ নিয়োগ দেওয়ার ব্যবস্হা করতে হবে। ট্রাফিক আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। যএতএ গাড়ি পাকিং ব্যবস্থা এড়াতে হবে। দূর পাল্লায় যাএীদের কাছ অতিরিক্ত ভাড়া আদায়ে প্রমান পেলে আইনগত ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও পরিবহন ও নৌপথে ছিনতাই রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশে একটি সুন্দর ঈদ উপহার দেওয়ার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন। সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা মোহাম্মদ আসাদুজ্জামান নূর সহ সকল দপ্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
