ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা
এপ্রিল ৭, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬।
আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসনিম আক্তার পিপিএম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রায়হান কবির তার বক্তব্যে বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে, আমি বলতে চাই যে স্বাস্থ্য সুরক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। এই দিবসের জাতীয় প্রতিপাদ্য স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ”।আমরা জানি, স্বাস্থ্য সেবা এখনও অনেক দেশেই সবার জন্য সহজলভ্য নয়। তাই আমাদের উচিত স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করা, যাতে প্রতিটি মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে। বিজ্ঞানের উপর আস্থা রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে চলেই আমরা জয় করতে পারি আগামীর যেকোনো স্বাস্থ্য ঝুঁকি। এই দিবসে, আমরা অঙ্গীকার করি যে, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা কাজ করব।তিনি আরো বলেন যে, জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা সিভিল কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক’র সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মোরশেদুল ইসলাম খান। সভায় স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: