বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব মোঃ রুহুল কুদ্দুস কাজল আগামী ১০ এপ্রিল (শুক্রবার) নিজ বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় সফর করবেন। এ সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলাগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
দপ্তর সূত্রে জানা গেছে, তিনি ওইদিন সকাল ৬টায় ঢাকার ধানমন্ডিস্থ বাসা থেকে সড়কপথে যাত্রা শুরু করবেন। নির্ধারিত রুট অনুযায়ী, তিনি ঢাকা থেকে পোস্তগোলা ব্রিজ হয়ে মাওয়া (পদ্মা সেতু), শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর ও মাগুরা অতিক্রম করে ঝিনাইদহ পৌঁছাবেন। সফরসূচি অনুযায়ী, পথে কোটচাঁদপুরে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত এবং মহেশপুরে বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অবস্থান করবেন। সফর শেষে একই পথে ঢাকায় ফিরে আসবেন। সফরকালে ডিএমপির একটি পুলিশ প্রটেকশন টিম তাঁর সঙ্গে থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের একান্ত সচিব কবীর আহমদ স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
