ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান চর্চা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
এপ্রিল ৭, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবাদ্য নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২ দিনব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এ মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২৮ টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়। এ সময় জেলা প্রশাসক রায়হান কবির স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনে চিন্তা ও কাজের বিকাশ ঘটাতে পারবে। যদি তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন ও এ কাজে উৎসাহ দেওয়া যায় তাহলে তারাই দেশের একদিন শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। ফলে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার আগ্রহ বাড়াতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে বিজ্ঞানভিত্তিক চিন্তাধারায় এগিয়ে যেতে হবে। বিজ্ঞান ছাড়া একটি দেশের সফলতা আসতে পারেনা। যারা সফল হয়েছে তারা বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা থেকেই সফল হয়েছেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেলসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: