নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সভায় আরো উপস্থিত ছিলেন- সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪ অ্যাডভোকেট আলামিন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ; উপজেলা নির্বাহী অফিসারগণ, নারায়ণগঞ্জ; বিভিন্ন পর্যায়ের সরকারী র্মকর্তাবৃ›, ব্যবসায়ী প্রতিনিধিগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধিগণ এবং জেলার বিভিন্ন পর্যায়ের সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। সভা শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির জেলা পর্যায়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকি ও সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
