ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যানজট, হকারমুক্ত ফুটপাতসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব সংবাদদাতা
এপ্রিল ১২, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ শহরের যানজট, হকারমুক্ত ফুটপাতসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে ১১ দফা দাবী পেশ ও মানববন্ধন করেছে “আমরা নারায়ণগঞ্জবাসী”। আজ রবিবার চাষাড়া শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নুর কুতুব উল আলম এর নিকট ১১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনার চত্বরে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের উদ্যোগে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক’র সঞ্চালনায় নারায়ণগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর অংশগ্রহনে এক বিরাট মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ যথাক্রমে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ, কুতব উদ্দিন আহাম্মদ, রমজানুল রশিদ, আলহাজ্ব লোকমান আহাম্মদ, সম্পাদকমন্ডলী সদস্য- মহিউদ্দিন মাহমুদ, অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, সংগঠনের উপদেষ্টা- সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাংস্কৃতিক সম্পাদক- জহিরুল ইসলাম মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদিকা- খোদেজা খানম নাসরিন, ক্রীড়া সম্পাদক- জাহাঙ্গীর কবির পোকন, সহ-সাংগঠনিক সম্পাদক- মাকিদ মোস্তাকিম শিপলু প্রমুখ। সভায় বক্তাগণ নিম্নলিখিত ১১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জনগনকে সচেতন হয়ে সংগ্রাম, আন্দোলন করার আহ্বান জানান।
১। ক) যানজট নিরসনে মীরজুমলা রোড ও ইনষ্টিটিউট রোড, বঙ্গবন্ধু সড়ক, শায়েস্তা খান সড়ক, সিরাজউদৌল্লা সড়ক থেকে সকল প্রকার হকার ও অবৈধ ভাসমান দোকান অপসারণ করতঃ যানবাহন ও পথচারী চলাচল উন্মুক্ত করা।
খ) ২নং রেল গেইট, বঙ্গবন্ধু সড়কের গলাচিপা মোড়, নাঃগঞ্জ ক্লাবের পশ্চিমের রাস্তার উভয় পার্শ্বে উল্টো পথে যান চলাচল বন্ধকরণ। নাসিক এলাকায়/ নারায়ণগঞ্জ শহরে অবৈধ ইজিবাইক প্রবেশ কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা।
গ) ২নং রেল গেইট থেকে বাস ষ্টপেজ অপসারণ এবং এসএস রোড (চেম্বার রোড) থেকে বাম দিকে কোনাকুনি (মুক্তিযোদ্ধা স্তম্ভ সংলগ্ন) বঙ্গবন্ধু সড়কে যাওয়ার ফুটপাত ও রাস্তাটি হকার মুক্ত করে পথচারী ও যান চলাচলে উন্মুক্ত করা।
ঘ) ২নং রেল গেইট হয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন দেওভোগ অঞ্চলে প্রবেশের জন্য বৈধ প্রবেশ পথ তৈরি করা।
ঙ) ২নং গেইট তথা আলমাস পয়েন্ট থেকে উত্তরে ২নং রেল গেইট পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পার্শ্বের রাস্তাটি ১০/১৫ ফুট প্রশস্ত করা এবং তৎ সংলগ্ন পার্কটির স্থলে রাস্তা প্রশস্ত করা।
২। ক) ঢাকা-নারায়ণগঞ্জ রেল চলাচল চাষাড়া পর্যন্ত সীমবদ্ধ রাখা। সেইস্থলে ১নং রেলগেইট থেকে চাষাড়া পর্যন্ত রেলপথকে সড়কপথে রূপান্তর করা। জরুরী ভিত্তিতে ২নং রেল গেইট থেকে রেল লাইনের পশ্চিম পাশ দিয়ে চাষাড়া মহিলা কলেজ পর্যন্ত অস্থায়ী রাস্তাটি সংস্কার করে দ্রুত যান চলাচলের জন্য উন্মুক্ত করা।
খ) মেট্রোরেল সংযোগ নারায়ণগঞ্জ শহরের সাথে যুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা।
৩। সিটি পার্ক, জল্লারপাড় লেক ও বাবুরাইল খালের পানিতে ভাসমান কচুরীপানা ও ময়লা আবর্জনা দ্রুত পরিষ্কার করত: তা প্রতি মাসে অন্তত: দুই বার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বঙ্গবন্ধু রোড সহ শহরের সকল সড়ক বাতি এবং সিটি পার্ক, জল্লারপাড় লেক ও বাবুরাইল লেকের চতুর্পাশে স্থাপিত অচল সড়ক বাতিগুলি অতি দ্রুত ধারাবাহিক ভাবে সচল রাখা।
৪। আবাসিক সাবমারসিবল ব্যবহারকারীদের নিবন্ধন ও বাৎসরিক কর এবং পৌর করের সাথে ৫% অযৌক্তিক পানির কর রহিত করা। পিপাসার্ত পথচারীদের জন্য পূর্বের ন্যায় প্রতি ৫০০ ফুট অন্তর অন্তর পানি সরবরাহের ব্যবস্থা করা।
৫। নারায়ণগঞ্জ জেলাকে বিশেষ শ্রেণির জেলায় উন্নিত করার ব্যবস্থা গ্রহণ (গাজীপুর জেলা ৫টি উপজেলা নিয়ে বিশেষ শ্রেণিভুক্ত)।
৬। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচী জোরদার সহ জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
৭। শায়েস্তা খান সড়কে অবস্থিত নব-নির্মিত অব্যবহৃত আদালত ভবনে একটি হার্ট সেন্টার, একটি বার্ণ ইউনিট ও একটি কিডনী ডায়ালসিস সেন্টার স্থাপন করা।
৮। প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ও সোনাকান্দা দূর্গ দু’টি সংস্কার করে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা।
৯। নারায়ণগঞ্জে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
১০। মীর জুমলা রোডে অবস্থিত অগ্রণী ব্যাংকের অব্যবহৃত জায়গাটি অধিগ্রহণ করে সেখানে শাক-সবজির ট্রাক লোড-আনলোড ও পাইকারী বেচা-কেনার জায়গা নির্ধারণ করা।
১১। আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের নীচ তলার বারান্দার ফুটপাতের উপর নির্মিত অবৈধ বর্ধিত অংশটি অপসারন করা এবং পাঠকদের সুবিধার্থে আলী আহম্মদ চুনকা নগর পাঠাগারের পাঠ কক্ষটি নিচ তলায় দ্রুত স্থানান্তর করা।
মানববন্ধন কর্মসূচী আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমেঃ আব্দুস সাত্তার ভুট্টু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন জুলু, শহীদুল ইসলাম ফয়সাল, সাইদুল ইসলাম শাকিল, খ.ম সুলতান, শেখ সেলিম আহমেদ, মোঃ শওকত আলী, মোঃ জুয়েল, মোঃ ফারুক হোসেন, মোঃ জামিল আহাম্মদ, হারুনুর রশিদ মিলন, প্রচার সম্পাাদক-ওয়াহিদুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক- রাজিউদ্দিন, জাহাঙ্গীর হোসেন খোকা, মোঃ হোসেন উদ্দিন, হাজী গোখরান শেখ, হাজী কাইয়ুম নবাব, ওয়াসিদ আল আজাদ অপূর্ব, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রায়হান, জামিল আহমেদ, মোঃ শওকত আলী, মোঃ হিরু মিয়া, মোঃ গোলাম ফারুক, মোঃ আব্দুল মজিদ, বিপুল হোসেন শুক্কুর, নুর হোসেন, মোঃ সুলতান সহ আরো অনেক নেতৃবৃন্দ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: