সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নীতি-নৈতিকতার চর্চা এবং পারস্পরিক ঐক্য সুসংহত করার লক্ষ্যে সোনারগাঁ উপজেলা সাংবাদিক ফোরামের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়। সভা শেষে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে কামরুল ইসলাম (পাপ্পু) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোক্তার হোসেন মুক্তাদি মনোনিত হয়েছেন। সাত সদস্যবিশিষ্ট এই কমিটিতে অভিজ্ঞ ও নবীন সাংবাদিকদের সমন্বয় ঘটানো হয়েছে, যা সংগঠনের কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ, সেমিনার ও বিভিন্ন পেশাগত উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং একটি শক্তিশালী, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
