ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে পাহাড়ি জনগোষ্ঠীর বৈসাবি বিজু উৎসব

নিজস্ব সংবাদদাতা
এপ্রিল ১২, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর উদ্যোগে ঐতিহ্যবাহী বৈসাবি বিজু উৎসব হয়েছে। এ উপলক্ষে আজ রোববার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম থেকে আসা চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে নারায়ণগঞ্জের কাঁচপুর ও আশপাশের এলাকায়। তাদের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈসু, সাংগ্রাই ও বিজুকে সম্মিলিতভাবে বৈসাবি হিসেবে উদযাপন করা হয়।
উৎসব উপলক্ষে রোববার ভোর ৬টা থেকে শীতলক্ষ্যা নদীর পূর্বপাশে সোনারগাঁয়ের কাঁচপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর নদীতে ফুল ভাসিয়ে সবার মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী-পুরুষরা বলেন, নারায়ণগঞ্জে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি। আমরা শুধু পহেলা বৈশাখে একদিন ছুটি পাই। তাই দিবসটি আমাদের পাহাড়ি এলাকায় পালনের সুযোগ থাকে না। এজন্য এ বছর আমরা প্রথমবারের মতো নারায়ণগঞ্জে বিজু উৎসব পালন করছি। ছোট পরিসরে হলেও উৎসবটি পালন করতে পেরে আমাদের ভালো লাগছে।
উৎসবের আয়োজক কমিটির উপদেষ্টা সুমিত বড়ুয়া বলেন, নারায়ণগঞ্জে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর পরিবারগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। এ কারণা তারা বৈশাখ উপলক্ষে বাড়িতে যেতে পারেন না। তাদের নিয়েই আমরা সম্মিলিতভাবে এই উৎসবের আয়োজন করেছি। নারায়ণগঞ্জে এবারই আমরা প্রথমবারের মতো আমাদের উৎসবটি উদযাপন করেছি। আমরা প্রশাসনসহ সবার সহযোগিতা পেয়েছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই প্রত্যাশা করি নতুন বছর সবার সুন্দর ও আনন্দে কাটুক। নতুন বছরটি সবার জন্য মঙ্গলজনক হোক।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: