ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিদ্ধিরগঞ্জে ৮ মাসে ৩৪১ মামলা

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিদ্ধিরগঞ্জ থানায় জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন অপরাধে ৩৪১ টি মামলা দায়ের হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে সিদ্ধিরগঞ্জ পুলিশ তৎপর রয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, গত ৮ মাসে বিভিন্ন অপরাধে মোট ৩৪১ টি মামলা দায়ের হয়েছে। গত ৮ মাসে নিয়মিত মামলায় ৫০৭ জন, ওয়ারেন্ট ভুক্ত ৫৬৬ জনকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
বিশেষ করে মাদকের ১২৩ টি মামলায় আসামি গ্রেফতার ও মাদক উদ্ধার হয়েছে। অন্যান্য মামলাগুলি হল, খুন, ডাকাতি, দ্রুত বিচার, অস্ত্র মামলা, দস্যুতা, অপহরণ, চাঁদা দাবি, বৈষম্য বিরোধী হত্যা মামলা, ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, চুরি, সড়ক দুর্ঘটনা। মোট ৩৪১ টি মামলা মধ্যে সিএস৷ ২৮৯ এবং এফআরটি ২৭ মামলা নিষ্পত্তি হয়েছে। সিদ্ধিগঞ্জ থানার ওসি শাহীনুর আলম আরও বলেন, আমার থানা পুলিশ পাড়া মহল্লার সাধারণ জনগনের জানমালের নিরাপত্তা দিতে সর্বদাই প্রস্তুত রয়েছে। পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। অপরাধী যত বড় প্রভাবশালী হোক না কেন তাদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। আমাদের শ্রদ্ধেয় নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় আমরা নির্বিকভাবে কাজ করে যাচ্ছি। অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানান ওসি শাহিনুর আলম। এলাকাবাসী জানায়, নিয়মিত পুলিশের টহল থাকায় অপরাধীদের আনাগোনা কমেছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ যোগদান করার পর তার পুলিশি তৎপরতার কারণে এলাকার মানুষ নির্বিঘ্নে জীবনযাপন করতে পারছে। আমরা এলাকাবাসী আশা করি সামনের দিনগুলিতে অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভূমিকা আরও কঠোর হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: