ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুজয় রায় চৌধুরী বিকুর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি 
জানুয়ারি ১৯, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির নেতা কমরেড সুজয় রায় চৌধুরী বিকু গত ৪ জানুয়ারি ২০২৬ রবিবার হঠাৎ হার্ড এটাকে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে গত গত শনিবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণানুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। অনুষ্ঠানে আলোচনা করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মন্টু ঘোষ, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শিবনাথ চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সমমনা’র সভাপতি সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এডভোকেট জাহিদুল হক দীপু, সমাজ অনুশীলন কেন্দ্রের সংগঠক কবি রঘু অভিজিৎ রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক প্রদীপ সরকার, সুজয় রায় চৌধুরীর সহধর্মিণী কবি পল্লবী প্রত্যাশা, উন্মেষ সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক রকিবুল হাসান জেমস, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী শাহানারা বেগম, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য শ. ম. কামাল হোসেন, জেলা কমিটির অর্থ সম্পাদক দীপঙ্কর দে, জেলা কমিটির সদস্য দুলাল সাহা, ছড়াকার সুনীল কৃষ্ণ মাঝি, কবি রাজলক্ষ্মী, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, জেলা কমিটির সদস্য ফাল্গুনী দাস প্রমূখ। আলোচনায় নেতৃবৃন্দ বলেন সুজয় রায় চৌধুরী বিকু তাঁর গানের মধ্য দিয়ে মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে ভূমিকা রাখতে চেষ্টা করেছেন। শোষণ মুক্তির সংগ্রামে লাল ঝান্ডা হাতে নিয়ে তিনি নিজেও মিছিলে হেঁটেছেন। তিনি যেমন গানের শিল্পী ছিলেন আবার একাধারে কমিউনিস্ট পার্টির একজন নেতাও ছিলেন। ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের সাথেও যুক্ত ছিলেন। তিনি গান গেয়েছেন, গানের সুর দিয়েছেন, গানের শিক্ষকও ছিলেন। তিনি লেখালেখি করেছেন, নাটক করেছেন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নির্দেশনা দিয়েছেন। তাঁর হাত ধরে নারায়ণগঞ্জের অসংখ্য ছেলে মেয়ে গানের শিল্পী হয়েছেন। তাঁর সহধর্মিণী পল্লবী প্রত্যাশাও একজন কবি ও আবৃত্তি শিল্পী এবং একমাত্র মেয়ে অর্কিতা রায় চৌধুরীও কবি, সংগীত শিল্পী ও নৃত্যশিল্পী। গত ৪ জানুয়ারি ২০২৬ রবিবার আনুমানিক দুপুর আড়াইটার পর সুজয় রায় চৌধুরী নিজ বাসায় বাথরুমে গোসল করতে গিয়ে হার্ড এটাকে মৃত্যুবরণ করেন। অনুষ্ঠানে আলোচনা, কবিকণ্ঠে কবিতা পাঠ, সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে কবিকণ্ঠে কবিতা পাঠ করেন এডভোকেট বিলকিস ঝর্ণা, শ. ম. কামাল হোসেন, হাবিব সিদ্দিকী, অর্কিতা রায় চৌধুরী, জয়নুল আবেদীন জয়, জহিরুল ইসলাম মিন্টু, সুনীল কৃষ্ণ মাঝি, শুক্কুর মাহামুদ জুয়েল, রাজলক্ষ্মী, ফাল্গুনী দাস, মৃদুল সাহা, কাউছার আক্তার পান্না প্রমূখ। আবৃত্তি করেন পিন্টু সাহা, তিথি সুবর্ণা ও মিথুন খান। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শুভ বনিক, উন্মেষ সাংস্কৃতিক সংসদের গানের দল ও আবুল হোসেন অলি। নৃত্য পরিবেশন করেন শ্রুতি সাংস্কৃতিক একাডেমির বন্ধুরা এবং অয়ন্ত বাঁশি বাজিয়ে অনুষ্ঠান শুরু করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: