ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটি ও গনভোট প্রচারে জনসচেতনা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা
জানুয়ারি ১৯, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

আজ সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান আহমেদ পিপিএম ,জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার, গণপূর্ত অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়েজ উদ্দিন সহ অন্যান্য উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় সরকার বিভাগ, ফায়ার সার্ভিস, ডেপুটি জেলার,বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে আসা কর্মকর্তাগন।
জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয় এজন্য রাস্তা পারাপার বন্ধ করতে সড়ক ও জনপদ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়।উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জেলার উন্নয়নে তাদের মূল্যবান মতামত প্রদান করেন। এ সময় সভাপতি বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন সরকারি দপ্তরের কাজে যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপমাদের অধিনস্থ প্রতিষ্ঠান সমূহে গনভোট প্রচার ও জনসচেতনতা তৈরি করতে সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে কাজ করতে হবে । বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, সভা, সেমিনারে মা ও শিশু কেন্দ্রে এই প্রচার প্রচারণা চালাতে হবে। মোঃ রায়হান কবির গনভোটের গুরুত্ব তুলে ধরেন। জনগনের গনভোটে হ্যা বা না ভোট দেওয়ার সুযোগ রয়েছে। আপনারা এই গনভোটের প্রচার ও জনসচেতনতা তৈরি করতে সরকারকে সহযোগিতা করবেন। হ্যা ভোট দিলে আপনি জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে আর না ভোট দিলে আপনাকে আগের অবস্থায়ই ফিরে যেতে হবে। আপনারা জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন। আপনাদের উপর এটা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এই গনভোটের সচেতনতা তৈরি করা। তিনি আরও বলেন, আমাদের সত্যের পক্ষে ও নিরপেক্ষতার পথে থাকতে হবে। সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আমরা যেন উৎসবমুখর পরিবেশে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন উপহার দিতে পারি—এটাই আমাদের লক্ষ্য। জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, জেলার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং সব ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যেই বেশিরভাগ ভোটকেন্দ্রকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। যেসব বিষয় ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হবে, সে অনুযায়ী বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং কঠোর মনিটরিং করা হবে। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয়, আমরা তা তা করছি। মানুষের মধ্যে আস্থার জায়গা ফিরিয়ে আনতে জেলার আইন-শৃঙ্খলা সকল বাহিনী সহ আমরা সবাই একসঙ্গে কাজ করছি। আপনাদের সহযোগিতায় আমরা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে একটি অবাধ সুষ্ঠু, উৎসবমুখর সুন্দর ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে পারব বলে বিশ্বাস করি। গণভোট প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, মানুষ তাদের পছন্দমতো ভোট দেবেন। তবে গণভোটের বিষয়ে যে নির্দেশনা ও মানদণ্ড রয়েছে, সেগুলো ভোটারদের জানানো হচ্ছে এবং জানাতে হবে। মতবিনিময় সভায় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে সুসংহত করতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ ভোটাধিকার ভেবেচিন্তে প্রয়োগ করতে হবে। তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে কাজ করতে হবে আমাদের সকলের।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: