ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আড়াইহাজার রোড সংলগ্ন সাওঘাট কাজিবাড়ি এলাকায় বাহ্মণবাড়িয়াগামী সৌদি প্রবাসীর প্রাইভেটকারে ডাকাতি সংঘটিত হয়েছে। আজ বুধবার ভোরে সৌদি প্রবাসী হিমু আক্তার স্বপরিবারে প্রাইভেটকারে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দি যাওয়ার পথে তারা সাওঘাট এলাকায় ডাকাতদের কবলে পড়ে।
ডাকাতির কবলে পড়া সৌদি প্রবাসী হিমু আক্তার বলেন, পুলিশের পরিচয়ে পাঁচজনের একটি দল প্রথমে তাদের প্রাইভেটকারের গতিরোধ করে। আমাদের গাড়িটি ঢাকা সিলেট মহাসড়ক হতে আড়াইহাজার রোডে সাওঘাট কাজীবাড়ি এলাকার সামনে আসলেই নোয়া গাড়িটি আমাদের গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে প্রাইভেটকারে হিমু আক্তারের সঙ্গে থাকা ৬ ভরি স্বর্ণালংকার, ৪ হাজার সৌদি রিয়াল, ৩টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা তারা লুট করে নিয়ে যায়। তারা ডাক চিৎকার করলে ডাকাতদল হিমু আক্তার ও তার ভাই মাহিন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের আগেই ডাকাতরা অপর একটি সাদা রঙের মাইক্রোবাসে ঢাকার দিকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়রা জানান, ভোর চারটা বাজে এখানে একটি মহিলার ডাক চিৎকার শুনে আমরা বের হই। ততক্ষণে ডাকাত দল পালিয়ে গেছে। মহিলার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। পরে জানলাম তারা সৌদি সৌদি প্রবাসী এবং দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছে। এঘটনায় হিমু আক্তার রূপগঞ্জ থানায় মামলা করতে গেলে মামলা না করে পুলিশ সাধারণ ডায়রি করতে নির্দেশ দেন। পরে মামলা করতে ব্যর্থ হয়ে হিমু আক্তার তার গ্রামের বাড়ি চলে যান। এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন কথা বলতে অনীহা প্রকাশ করেন। নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সৌদি প্রবাসী হিমু আক্তারের প্রাইভেটকারে ডাকাতির ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর থাকবে। উল্লেখ্য, এপ্রিল মাসে রূপগঞ্জে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় পুলিশের কোন তৎপরতা দেখা যাচ্ছে না।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
