মহামারী করোনাভাইরাস সংকটময় সময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দায়িত্ব পালনকালে মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলীর বিরুদ্ধে সরকারি তহবিল থেকে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ ওঠে ছিলো বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সেই প্রেক্ষিতে তাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর দ্বায়িত্ব থেকে অপসারণ করে মুন্সীগঞ্জ পৌরসভায় বদলি করা হয়েছিলো বলে অনেকের অভিমত।
তবে সাম্প্রতিক এক অফিস আদেশে দেখা যায়, সেই অসাধু কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলীকে পুনরায় ৩ (তিন) বছরের জন্য আবারো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে পদায়ন করা হয়েছে। তার এই নিয়োগের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই স্থানীয় নগরবাসীর মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। নারায়ণগঞ্জ সচেতন মহলের দাবি—যে কর্মকর্তার বিরুদ্ধে অতীতে একই কর্মস্থলে দায়িত্ব পালনকালে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাকে পুনরায় সেই একই জায়গায় দায়িত্ব দেওয়া গ্রহণযোগ্য নয়। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, এমন অভিযোগে অভিযুক্ত কোনো কর্মকর্তাকে তারা সিটি কর্পোরেশনে দেখতে চান না। নাগরিকদের প্রশ্ন—অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তি ছাড়া কেন তাকে পুনর্বহাল করা হলো? এতে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক মহল এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই সাথে দাবী জানান, জনস্বার্থ ও সুশাসনের স্বার্থে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং তার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। নগররবাসী বিষয়টি মাননীয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্রশাসক ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিষয়টি বিচার বিশ্লেষণ করে খতিয়ে দেখার জন্য দারী জানান।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
