ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে কাঁঠালের ভেতর মাদক

যশোর প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

যশোরে বড় একটি কাঠালের ভেতর কৌশলে ৪০ বোতল কাশির সিরাপ ‘উইনসেরেক্স’ নিয়ে ঢাকায় যাওয়ার পথে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি পুলিশের হাতে আটক হয়েছেন।
আটক আব্দুর রাজ্জাক জেলার চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের মৃত ওম আলী খাঁর ছেলে। পুলিশ জানায়, মাদক হিসেবে ব্যবহৃত এই কাশির সিরাপ ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বাসস’কে বলেছেন, ভারতে নিষিদ্ধ এই ওষুধ দক্ষিণ-পশ্চিমের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। ফেন্সিডিলের দাম এখন প্রায় ৪ হাজার টাকার মতো। আর ‘উইনসেরেক্স’এর দাম এক থেকে দেড় হাজার টাকার মধ্যে। এই সিরাপ মূলত শুষ্ক কাশির চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। তবে ফেন্সিডিলের মতোই নেশা হওয়া ও দাম কমের কারণে এই সিরাপের দিকে ঝুঁকছে মাদক সেবনকারীরা। কর্মকর্তারা বলেছেন, এই মাদক সেবনে গলা-বুক শুকিয়ে আসে, ঝিমুনির মতো হয়ে থাকে। এটি সেবনে কিডনি ও লিভার অকেজো হয়ে পড়ে। আরেকটি বড় ক্ষতির দিক হচ্ছে, দীর্ঘদিন সেবনে পুরুষদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়। এদিকে চৌগাছা থানার এসআই ইমরান হোসেন জানান, আব্দুর রাজ্জাক কাঁঠালের ভেতর ঢুকিয়ে ‘উইনসেরেক্স’ নামের এই মাদক ঢাকায় নেয়ার জন্য গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চৌগাছা ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তিনি কাঁঠালসহ আব্দুর রাজ্জাককে আটক করেন। পরে কাঁঠালের ভেতর ৪০ বোতল ‘উইনসেরেক্স’ পাওয়া যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এসআই ইমরান হোসেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: