আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সফিকুল ইসলাম। তিনি শাসক নয়, বরং সাধারণ মানুষের একজন সেবক হিসেবে কাজ করতে চান-এমন ঘোষণা দিয়ে ইতোমধ্যেই স্থানীয়দের দৃষ্টিও কাড়ছেন তিনি।
মোঃ সফিকুল ইসলাম উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় এলাকার কৃতি সন্তান। দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি এলাকায় শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের মাঝে তার একটি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এবার সেই অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে তিনি কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবামূলক কাজের প্রতিশ্রুতির কারণে সফিকুল ইসলামকে ঘিরে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। কলাকান্দা ইউনিয়নের বাসিন্দা মো. জাকির হোসেন বলেন, সফিকুল ইসলাম একজন সফল ব্যবসায়ী হলেও সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় মানুষকে সাহায্য করা তার অভ্যাস। আমরা চাই, তিনি চেয়ারম্যান হলে আমাদের ইউনিয়নের উন্নয়ন আরও দ্রুত হবে। একই ইউনিয়নের গৃহিণী সালমা বেগম বলেন, তিনি এলাকার স্কুল-মাদ্রাসা ও মসজিদে নিয়মিত সহযোগিতা করেন। বিপদে-আপদে তাকে পাশে পাওয়া যায়। তাই আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী। স্থানীয় তরুণ সমাজকর্মী সাইফুল ইসলাম জানান, আমাদের ইউনিয়নে কর্মসংস্থানের বড় অভাব। সফিকুল ইসলাম ভাই যদি নির্বাচিত হন, তাহলে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে-এমনটাই আমরা আশা করছি।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
