নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির আপন ভাই ও সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব ওরফে তারছিড়া মাহবুব আওয়ামী ফ্যাসিবাদের দোসর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি প্রকাশ্যে হলেও এখনও গ্রেপ্তার হয়নি।
বর্তমানে ৬নং ওয়ার্ড, নাসিক ৮ নং ওয়ার্ডে চেয়ারম্যান অফিসের বিপরীতে মাহবুবুর রহমানের নির্মিত বাড়িতে তিনি অবস্থান করলেও অজানা কারণে গ্রেফতারের বাইরে রয়ে গেছেন এ আসামি। এনিয়ে নানা প্রশ্ন উঠেছে জনমনে। জানাগেছে, গত ৫ আগষ্টের পূর্বে সুমিলপাড়া আইলপাড়া এলাকার বাসিন্দা বাদশা মিয়া রাজাকারের ছেলে যুবলীগ নেতা মাহবুবুর রহমান সাবেক এমপি শামীম ওসমান ও কাউন্সিলর মতিউর রহমান মতির ছত্রছায়ায় ৬নং ওয়ার্ড এলাকার অপরাধের সামাজ্র গড়ে তুলেন। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে বিভিন্ন মানুষকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে স্বর্বশান্ত করেছেন মাহবুব। তার বিরুদ্ধে হত্যা, মারামারিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে মৃত্যুর ঘটনায় দায়েরকৃত ডজন খানেক মামলার এজাহারভুক্ত আসামি।বিপুল অর্থ-বিত্তের মালিক বনে যাওয়া মাহবুবুর রহমান মাহবুব এখনো সক্রীয় দলের নেতাকর্মীদের সাথে। বহাল তবিয়তে থেকে সে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিষয়টি ক্ষোভের সৃষ্টি করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের মাঝে। এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জানান, মাহবুব কে গ্রেফতারের চেষ্টা চলছে। খুব শীঘ্রই তাঁকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান এসপি।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
