ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বক্তাবলীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা
জানুয়ারি ১৯, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

শহীদ জিয়া স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৭ জানুয়ারি) লক্ষীনগর প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ আহমেদ। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এ.পি.পি ও লক্ষীনগর পূর্বপাড়া পঞ্চায়েত প্রধান এড. নুরুল আমিন মাসুমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ শামীম এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষীনগর একতা সংসদের সভাপতি জয়নুল আবেদিন ফকির। বক্তাবলী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পিপি এড. আজিজ আল মামুন, মীর আজিজুর রহমান, মোঃ মোশারফ ফকির, এডঃ আতাউর রহমান রনি, মোঃ ইদ্রিস আলী, মোঃ মনির হোসেন, মোঃ জাকির সরদার, মোঃ সলিমুল্লাহ জুয়েল প্রধান প্রমুখ। এসময় টুর্নামেন্টের আয়োজকরা সহ লক্ষীনগর প্রবাসী ও যুব সমাজের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ফাইনালে রামনগর ফুটবল ক্লাব বনাম ডিক্রিরচর সমাজ উন্নয়ন সংসদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ০-১ গোলে পরাজিত হয়েছে ডিক্রিরচর সমাজ উন্নয়ন সংসদ। পরবর্তীতে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: