নারায়ণগঞ্জে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে একটি জনসভা যোগ দিবেন বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
এরইমধ্যে জনসভাটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসকের সহযোগিতা চেয়ে মঙ্গলবার একটি আবেদনপত্র পাঠানো হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, জনসভায় যোগদানের জন্য জরুরি প্রয়োজনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হেলিকপ্টার অবতরণের জন্য পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি অস্থায়ী হেলিপ্যাড প্রস্তুত করা প্রয়োজন। পাশাপাশি জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রশাসনিক সহায়তার বিষয়েও জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে জানা গেছে, আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন তারেক রহমান। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার পরদিন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রার্থীদের প্রচার শুরু হবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ আবেদনপত্রে সংশ্লিষ্ট সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
