ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনি মাঠে হাতির পিঠে চড়ে আলোচিত মোহাম্মদ আলী

নিজস্ব সংবাদদাতা
জানুয়ারি ২২, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের পাঁচ আসনে বৈধ ৪৭ প্রার্থী পেয়েছেন নির্বাচনী প্রতীক। এ সময় প্রচারণায় নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

আজ বুধবার বেলা ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির। এ সময় জোট ও দল মনোনীত প্রার্থীরা নির্ধারিত প্রতীক পান। তবে বেশ কয়েকটি আসনে দেখা যায় বিএনপির বিদ্রোহী প্রার্থী যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এরমধ্যে নারায়ণগঞ্জ-২ আসনের আতাউর রহমান পেয়েছেন কলস, ৩ আসনের রেজাউল করিম পেয়েছেন ঘোড়া, নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে গিয়াস উদ্দিন পেয়েছেন ফুটবল, ৪ আসনের শাহ আলম পেয়েছেন হরিণ প্রতীক।
এদিকে কিংমেকার খ্যাত বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন হাতি প্রতীক। হাতির পিঠে চড়ে নারায়ণগঞ্জ ৪ আসনে সাবেক বিএনপি’র এমপি আলোচিত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আবারো বাজিমাত করার লক্ষে নির্বাচনি মাঠে ফিরেছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: