ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে জমে উঠেছে নির্বাচনী মাঠ, ছড়াচ্ছে উত্তাপ

নিজস্ব সংবাদদাতা
জানুয়ারি ২২, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই নারায়ণগঞ্জে জমে উঠেছে নির্বাচনী মাঠ।আজ বৃহস্পতিবার সকাল থেকেই নারায়ণগঞ্জ এ প্রার্থীদের গণসংযোগে সরব হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন। প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসে ছড়াচ্ছে উত্তাপ।

‎এইদিন সকালে বন্দর উপজেলায় প্রচারনার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু করেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।

‎অন্যদিকে, বিশাল মিছিলের মধ্য দিয়ে নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করেন নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফতে মজলিসের মনোনীত প্রার্থী অধ্যাপক সিরাজুল মামুন।

‎এদিকে সকাল থেকেই নারায়ণগঞ্জ ৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আল আমন ও স্বতন্ত্র প্রার্থী খন্দকার শাহ আলম শুরু করেছেন প্রচার-প্রচারণা।

‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষ এবং জামায়াতের সু-সংগঠিত মাঠপর্যায়ের প্রস্তুতি- এই দুই বাস্তবতায় নারায়ণগঞ্জের এই দুইটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

‎এছাড়া আজ (২২ জানুয়ারী) নারায়ণগঞ্জের আড়াইহাজারে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে অনেকটাই ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দীপু ভুইয়া ও নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। তাই প্রচার প্রচারণার প্রথম দিনে তাদের পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতে দেখা গেছে তাদের অনুসারীদের।

‎কমিশনের তফসিল অনুযায়ী ২১ জানুয়ারী ছিল প্রতীক বরাদ্দের দিন। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অংশ নিচ্ছেন ৬ জন স্বতন্ত্র প্রার্থী।

‎নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মোস্তাফিজুর রহমান ভূইয়া ধানের শীষ, জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা দাড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ইমদাদুল্লাহ হাতপাখা, গণ অধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন ট্রাক, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশের রেহান আফজাল আপেল, সিপিবির মনিরুজ্জামান চন্দন কাস্তে ও স্বতন্ত্র প্রার্থী মোঃ দুলালকে জাহাজ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

‎নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি নজরুল ইসলাম আজাদ ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর কলস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা দাড়িপাল্লা, সিপিবির হাফিজুল ইসলাম কাস্তে, গণঅধিকার পরিষদের কামরুল মিয়া ট্রাক ও ইসলামী শ্রমিক আন্দোলনের হাবিবুল্লাহ হাতপাখা বরাদ্দ দেয়া হয়েছে।

‎নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন ফুটবল, জামায়াতে ইসলামীর ইকবাল হোসেন ভূঁইয়া দাড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মসীহ হাতপাখা, গণঅধিকার পরিষদের ওয়াহিদুর রহমান মিল্কী ট্রাক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান মুন্সী বটগাছ, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাঃ শাহাজান রিকশা, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাশ মাথাল, জনতার দলের আব্দুল করিম মুন্সী কলম, এবি পার্টির আরিফুল ইসলাম ঈগল ও স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ঘোড়া প্রতীক বরাদ্দ পান।

‎নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ আলম হরিণ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন ফুটবল, রিপাবলিকেশন পার্টির মোহাম্মদ আলী হাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসমাঈল হোসেন কাউছার হাতপাখা, জাতীয় নাগরিক পার্টির আব্দুল্লাহ আল আমিন শাপলা কলি, জমিয়তে উলামায়ে ইসলামীর মনির হোসাইন কাসেমী খেজুর গাছ, বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন রিকশা, জাসদের জেলা সুলাইমান দেওয়ান মোটরগাড়ি, সমাজতান্ত্রিক দলের সেলিম মাহমুদ মই, জাতীয় পার্টির ছালাউদ্দিন খোকা লাঙ্গল, গণঅধিকার পরিষদের আরিফ ভূঁইয়া ট্রাক, সিপিবির ইকবাল হোসেন কাস্তে ও বাংলাদেশ সুপ্রিম পার্টির সেলিম আহমেদ একতারা বরাদ্দ পেয়েছেন।

‎নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির আবুল ধানের শীষ, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল ইসলাম মামুন দেয়াল ঘড়ি, মুক্তিজোট নেতা এইচএম আমজাদ হোসেন মোল্লা ছড়ি, সমাজতান্ত্রিক দলের আবু নাঈম খান বিপ্লব মই, ইসলামী আন্দোলনের মাওলানা মাসুম বিল্লাহ হাতপাখা, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ চেয়ার, স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন ফুটবল, গণসংহতি আন্দোলনের তরিকুল ইসলাম মাথাল, কমিউনিস্ট পার্টির মন্টু চন্দ্র ঘোষ কাস্তে ও গণঅধিকার পরিষদের ইঞ্জিনিয়ার নাহিদ ট্রাক বরাদ্দ পেয়েছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: