আজ শুক্রবার সন্ধ্যার পর আইলপাড়া পাঠানটুলি বাসস্ট্যান্ড থেকে রোকনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে এক বিশাল মিছিল নাসিক ৮ নং ওয়ার্ড নতুন আইলপাড়া হয়ে, এনায়েত নগর দিয়ে আইলপাড়া হয়ে আবার আইলপাড়া পাঠানটুলি মোড়ে এসে শেষ হয় । এই মিছিলটির নেতৃত্বে ছিলেন সদ্য স্থগিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল হাসান রোকন । এছাড়াও উপস্থিত ছিলেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক মোঃ দোলোয়ার হোসেন, মোঃ রহমতুল্লাহসহ আরও উপস্থিত ছিলেন নাসিক ১০ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন ভূইয়া, বিপ্লব হোসেন খান । অংগসংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে যুবদলের মোঃ সেলিম, দিদার হোসেন, আরিফ ও শাহিন।
ছাত্রদলের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ গোলাম মূর্তজা আকাশ ও মোঃ ইমতিয়াজ হোসেন প্রমুখ।
মিছিলে সবার একটিই স্লোগান ছিল ভোট দিবেন কিসে – ধানের শীষে। মান্নান তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে।
মিছিল সমাপনী বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানার বিএনপির নেতা রোকন বলেন, যারা ধানের সুবিধা নিয়ে স্বতন্ত্র করেন তারা কোন দলেরও না এবং কোন মানুষের পর্যায়েও পরে না ; তারা মোনাফেক বেঈমান। তাদের কাছ থেকে সবাই দুরে থেকে ধানের শীষকে বিজয়ী করতে হবে। কারন আমরা চিনি মার্কা কোন ব্যক্তিকে না সুতরাং আমরা আগামী ১২ ই ফেব্রুয়ারীতে সবাই ধানের শীষের প্রার্থী নাঃগন্জ্ঞ – ৩ আসনে আজহারুল ইসলাম মান্নান সাহেবকে ভোট দিবো। ইনশাআল্লাহ জয়ী করে ঘরে ফিরবো।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
