ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তারেক জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার পথে বাঁধা বিএনপির বিদ্রোহী প্রার্থীরা : মুফতি কাসেমী

নিজস্ব সংবাদদাতা
জানুয়ারি ২৩, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, যতবার সুষ্ঠ নির্বাচন হয়েছে এবং নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জিতেছে, ততবার বিএনপি ক্ষমতায় বসেছে। এখন এমন যদি হয় সারা দেশে বিএনপি দেড়শত সিটে জয়ী হলো কিন্তু ফতুল্লায় জিতলো না, এই লজ্জা কোথায় রাখবেন। যারা বলতেছে বিএনপিকে ভালোবাসি, আবারা হাতি-ঘোরা মার্কা নিয়ে দাঁড়ায় গেছে। তারা যে ভোটটা নষ্ট করবে, এটা কোন পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে? তারেক জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার পথে বাঁধা সৃষ্টি করছে এরা। যারা এই বাঁধা সৃষ্টি করছে তারা বিএনপির কেউ হতে পারে না।

আজ শুক্রবার  বাদ আসর ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশ্য করে মুফতি মনির হোসেন কাসেমী বলেন, ১২ তারিখ সারাদিন আমরা খেজুর গাছে সিল মারবো আর ধানের শীষ কে জিতাবো। বিএনপিকে বার বার ক্ষমতায়ন করার জন্য আমাদের সচেতনতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। কারো চেহারা দেখে নয়, তারেক রহমানের সিদ্ধান্তকে মাথায় রেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।

ফতুল্লা থানা বিএনপির সদস্য তুষার আহমেদ মিঠুর সভাপাতিত্বে আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম এর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী সহ ফতুল্লা থানা ও ইউনিয়ন বিএনপি এবং জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: