আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী এড. আবুল কালাম এর নির্বাচনী প্রচারনা আরো বেগবান করতে মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে বন্দর ও সদর থানা যুবদলের নেতৃবৃন্দরা মত বিনিময় সভা করে।
গত বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) বাদ এশা বন্দর থানাধীন ২৩ নং ওয়ার্ডে প্রধান নির্বাচনী কার্যালয়ে মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. আবুল কালাম।
আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ আজ বহু বছর ধরে ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। মানুষের কণ্ঠরোধ করে উন্নয়নের কথা বলা যায় না। এই জনপদের মানুষ পরিবর্তন চায়, তারা গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই পরিবর্তনের একটি ঐতিহাসিক সুযোগ।
বিএনপি সবসময় জনগণের দল, আর ধানের শীষ হচ্ছে মানুষের আশা-ভরসার প্রতীক। আজ যারা যুবদলের নেতৃত্ব দিচ্ছেন, তারা অতীতের সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে সাহসী ভূমিকা রেখেছেন। আপনাদের ঐক্য, ত্যাগ ও সংগঠিত শক্তিই নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আবুল কালাম যুবদলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কথা শুনুন, তাদের পাশে দাঁড়ান এবং বিএনপির ৩১ দফা ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিন। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও ভোটের শক্তিতে ধানের শীষ বিজয়ী হবে এবং নারায়ণগঞ্জ-৫ আসনে ন্যায়বিচার, শান্তি ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আবুল কালাম যুবদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জোসেফ বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী আবুল কালাম একজন সৎ, সাহসী ও পরীক্ষিত নেতা। তার নেতৃত্বে এই আসনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আরও বেগবান হবে।
যুবদলের প্রতিটি নেতাকর্মী ধানের শীষের পক্ষে শতভাগ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মাঠে কাজ করবে। ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলা, দলের বার্তা পৌঁছে দেওয়া এবং নির্বাচনকে সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।
জোসেফ আরো বলেন, যুবসমাজ আজ হতাশ। এই হতাশা দূর করতে হলে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
পরিশেষে জোসেফ বলেন, এই সৌজন্য সাক্ষাৎ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি একটি প্রতিশ্রুতি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি।
এ সময় আলী নওষাদ তুষারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আবুল কাউছার আশা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আমির হোসেন, মোঃ আউয়াল, নারায়ণগঞ্জ জেলা ট্রাক কাভার্ডভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এর সদস সচিব সাব্বির আহম্মেদ শহীদ।
আরো উপস্থিত ছিলেন, মিজান, নুর আলম খন্দকার, লিটন, জনি, মনির, আক্তার, সেলিম খন্দকার, ইসলাম, শিকদার বাপ্পি, সাঈদ মুন্শি, হাজী সাঈদ, আতিকুর রহমান সবুজ, মনা, মাহমুদুল হাসান মাসুম, অলক ইসলাম, সেলিম, আলআমিন, রাবিদ হাসান মিম, ফয়সাল, মোহাম্মদ হোসেন কাজল, ওসমান গনি, মুসা, হারুন,শরীফ প্রমুখ।
এসময় উপস্থিত নেতারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম, নির্বাচনী প্রস্তুতি ও জনসংযোগ জোরদারের বিষয়ে আলোচনা করেন। যুবদল নেতারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
