ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নিতাইগঞ্জ লোড-আনলোড লেবার ইউনিয়নের মিলাদ ও কম্বল বিতরণ

নিজস্ব সংবাদদাতা
জানুয়ারি ২৯, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিতাইগঞ্জ লোড-আনলেড লেবার ইউনিয়ন ( রেজি নং ঢাকা-৩৫৮৭) এর উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাদ আছর নগরীর ১৮ নং ওয়ার্ডের নিতাইগঞ্জ তোলারামের মোড় এলাকায় আয়োজিত মিলাদ দোয়া ও কম্বল বিতরণ অনুষ্ঠানে লেবার সাধারণ সম্পাদক রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফ।
জোসেফ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। তাঁর আদর্শ ধারণ করেই যুবদল আজ জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।
জোসেফ আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
পরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: