ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন সাহিত্য জোট, নারায়ণগঞ্জ আয়োজিত মাসিক সাহিত্য আড্ডা গত শুক্রবার (৬ ফেব্রুয়ারী)বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের (৫ম তলাস্থ) হলরুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক আব্দুর রহমান বাবুর সার্বিক তত্ত্বাবধানে ও সংগঠনের অন্যতম সদস্য শাহানা মান্নান বুলবুলের সভাপতিত্বে সাহিত্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ও গীতিকার প্রফেসর মো. আমির হোসেন। আলোচক হিসেবে ছিলেন ছড়া সাহিত্যিক ও সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু ও কাজী আনিসুল হক হীরা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লার খ্যাতিমান কবি ও গীতিকার লায়লা আরজুমান শিউলী। কবি ও সংগঠক ইকবাল হোসেন রোমেছের সঞ্চালনায় স্বরচিত লেখা পাঠে অংশ নেন বিশিষ্ট প্রাবন্ধিক ও আলোচক চঞ্চল মেহমুদ কাশেম, ছড়া সাহিত্যিক,সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী এস এ শামীম, কবি জয়নাল আবেদীন জয়, কবি ও চলচ্চিত্র পরিচালক এস এম শাহাবুদ্দিন, রীনা পন্ডিত, ছড়া সাহিত্যিক ফরিদ আহমেদ বাধন, কবি ও মুকাভিনেতা জহিরুল ইসলাম মিন্টু, কবি ও উপস্থাপক মিথুন খান, কবি ও সংগঠক হারুন অর রশীদ সাগর, কবি ও আইনজীবি মনি গাঙ্গুলী, ছড়া সাহিত্যিক চান মিয়া চান্দু, কবি গিয়াসউদ্দিন খন্দকার, কবি সালাহ উদ্দিন আমির, কবি ও শিক্ষক নাজমুল হোসাইন খান, কবি মৃদুল সাহা, কবি লুবনা আক্তার সুমি, কবি সায়মন আহমেদ, কবি অর্পণ রায়, কবি রওশন আরা, গাজী লতা প্রমুখ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
