ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী শত ব্যস্ততার মাঝেও থেমে নেই মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশের মানবিক ডিসি হিসেবে পরিচিত চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নির্বাচনী প্রস্তুতির শত ব্যস্ততার চাপের মাঝেও থেমে নেই মানবিক ডিসির মানবিক সহায়তার কাজ।গতকাল সোমবার একজন অসহায় নাগরিকের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। কর্ণফুলী টানেলের অস্থায়ী গাড়িচালক নুরুজ্জামান মাতুব্বর গত ২৪ জানুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে তার সেমি-পাকা বসতঘর হারান। জীবনের একমাত্র সম্বল শেষ হয়ে যাওয়ায় তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আর্থিক সহায়তার জন্য আবেদন করেন। জেলা প্রশাসক নুরুজ্জামানের আবেদনটি মনোযোগ দিয়ে শুনে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরিবারের খোঁজখবর নেন। এই মানবিক পদক্ষেপে কৃতজ্ঞ নুরুজ্জামান বলেন, আমার বিশ্বাস হচ্ছিল না—একজন ডিসি আমার পরিবারের কথা এত মন দিয়ে শুনবেন। সত্যি কথা বলতে, তখন আমার কান্না চলে এসেছিল। ডিসি জাহিদুল ইসলামের এই উদ্যোগ শুধু একজন পরিবারের কষ্ট লাঘব করেনি, বরং সাধারণ মানুষের কাছে প্রশাসনের প্রতি আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: