ঝিনাইদহরে-৩ মহেশপুর ও কোঁটচাদপুর আসনে অর্ধেক ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে আজ ভোট গ্রহণ শুরু হচ্ছে।এই আসনে মোট ১৬৬ টি ভোট কেন্দ্র ৪ লক্ষ ৩১ হাজার ১৫ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়,এদের মধ্যে পুরুষ ২ লক্ষ ১৭ হাজার ৪ শত ৭০ জন এবং নারী ভোটার ২ লক্ষ ১৩ হাজার ৫ শত ৪২ জন, হিজড়া ৩ জন। ১৬৬টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুকিপূর্ণ ৭৭ টি এর মধ্যে অতি ঝুকিপূণ ১৭টি। বুধবার সকালে নির্বাচন অফিস থেকে সকল প্রকার উপকরণ বিতরণ করা হয়েছে। মহেশপুর থানার ওসি মেহেদী হাসানের যোগাযোগ করলে তিনি বলেন,শান্তিপূণ ভোট গ্রহণের জন্য সকল প্রন্ততি সম্পূর্ণ করা হয়েছে।
এবিষয়ে সহকারী রিটানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্ততি সম্পূর্ণ করা হয়েছে। ১২ ই ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে তিনি আশাবাদী। জামায়াতের প্রধান এজেন্ট সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই বলেন তারা শান্তিপূর্ণ নির্বাচনের আশাবাদী তবে সবকিছু নির্ভর করছে প্রশাসনের ভূমিকার উপর।
এদিকে বিএপির নির্বাচনের প্রধান এজেন্ট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস বলেন,শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশি। সকল মানুষ উৎসমুখর পরিবেশে ভোটাধিকার প্রযোগ করুক। ফলাফল যাই হোক আমরা মেনে নিবো।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
