ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শান্তিপূর্ণ নিরপেক্ষ পরিবেশে নির্বাচন উপহার দেওয়ায় জেলা প্রশাসককে রাজনৈতিক নেতৃবৃন্দের কৃতজ্ঞতা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করায় নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ।
মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধ দিয়ে অবাধ, সুষ্ঠু সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ রায়হান কবিরকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এবারের নির্বাচন আয়োজনকে ‘মহা সাফল্য’ হিসেবে আখ্যায়িত করে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর ও সুশৃঙ্খল নির্বাচন হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ আছে। পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও সশস্ত্র বাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে বলেও তাঁরা উল্লেখ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা, পরামর্শ ও সমর্থন প্রদানের জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সকল সামরিক ও আধা-সামরিক বাহিনী, বেসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, নির্বাচন বিভাগ, সকল সরকারি-বেসরকারি দপ্তর, বিজ্ঞ বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, নির্বাচন কাজে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সুপ্রিয় সাংবাদিকগন, সম্মানিত প্রার্থীগণসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সকলের অকুণ্ঠ সহযোগিতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ফলে নারায়ণগঞ্জ জেলার নির্বাচন ছিল ইতিহাসের অন্যতম অভিনব, উৎসবমুখর, সুষ্ঠু, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও রক্তপাতহীন—যা সর্বজন প্রশংসিত হয়েছে এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পেয়েছে। এ সফলতা সম্মিলিত প্রচেষ্টারই ফল বলে দাবি করেছেন জেলা প্রশাসক।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: