ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভেজাল-দুর্নীতি-যানজটের বিরুদ্ধে রমজানের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাপা সভাপতির

নিজস্ব সংবাদদাতা
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযম, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, রমজান আমাদের জীবনে আত্মশুদ্ধি, সহনশীলতা ও নৈতিকতার শিক্ষা দেয়। এই শিক্ষা ব্যক্তি জীবন ছাড়াও সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তিনি উল্লেখ করেন, রমজানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরে যানজট তীব্র আকার ধারণ করে। বিশেষ করে বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া মোড় ও বিভিন্ন বাজার এলাকায় অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের কারণে ভোগান্তি বাড়ে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাজার মনিটরিংয়ের দুর্বলতা এবং খাদ্যে ভেজাল মিশ্রণের অভিযোগও বাড়ে এ সময়। তিনি বলেন, ভেজাল ও অতিরিক্ত মূল্য আদায় রোধে প্রশাসন, ব্যবসায়ী ও নাগরিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।মাসুম আরও বলেন, শীতলক্ষ্যা নদীর দূষণ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও বিদ্যুৎ সমস্যার মতো দীর্ঘদিনের ইস্যুগুলোও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। রমজানের সংযম ও দায়িত্ববোধকে কাজে লাগিয়ে পরিবেশ রক্ষা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং শৃঙ্খলাপূর্ণ নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: