পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযানকালে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে কালীগঞ্জ পৌরসভা এলাকার বিভিন্ন বাজারে এ অভিযান কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট রোধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরই অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে কালীগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন মুদি দোকান ও ফলের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের। অভিযানকালে দুই ফল আমদানিকারককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, রমজান মাসে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আমরা নিয়মিত মনিটরিং করছি। কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা ভোক্তা অধিকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার মনিটরিং কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকবে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
