ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের মিছিল দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি

নিজস্ব সংবাদদাতা
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে আজ বাদ জুমআ ডিআইটি চত্বর থেকে স্বাগত মিছিল বের হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদ বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, যুব নেতা হাফেজ রবিউল, ছাত্র নেতা খালেদ সাইফুল্লাহ সানভীর প্রমুখ নেতৃবৃন্দ। মুফতি মাসুম বিল্লাহ বলেন, রমজান আসলে বরাবরের মত দ্রব্যমূল্য কেন যেন আকাশচুম্বী হয় তা বুঝে আসে না। কয়েকদিন আগেও লেবুর দাম, শসার দাম যা ছিল, এখন প্রায় দ্বিগুন। আজ এ মিছিল থেকে দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানাচ্ছি। আমরা নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ করবো, বাজারের হালচাল, চাঁদাবাজী, দুর্নীতি ও যানযট রোধের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করুন। আপনাদের ভাল কাজের সাথে আমরা আছি এবং প্রশংসা করবো। কিন্তু দেশ, মানবতা ও ইসলামের বহির্ভূত কাজের প্রতিবাদ করব। আমরা চাই নতুন বাংলাদেশ সুখী, সমৃদ্ধ ও কল্যাণকর হোক। তিনি আরও বলেন, ভোট কম দেখিয়ে আমাদের কর্মীদের মনোবল দুর্বল করা যাবে না। আমরা সুদূরপ্রসারী, দূরদর্শী ও মানুষের কল্যাণে রাজনীতি করি। ইসলামী শরিয়াহ বাস্তবায়নের চেষ্টা প্রচেষ্টা হল ইবাদত। তাই আমাদের আন্দোলন ঝিমিয়ে বা দুর্বল হয়ে যাওয়ার মত কিছু নয়। কল্যাণের আন্দোলনের কোন পরাজয় নেই।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: