ঝিনাইদহের মহেশপুরে রাতের আধারে শাহিন মোল্লা নামে এক জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার ডালভাঙা গ্রামে। এ ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ঐ ব্যাবসায়ী।
বাংলাদেশ জামাত ইসলামী ৭নম্বর কাজীরবেড় শাখার যুব বিভাগের সেক্রেটারি শাহিন মোল্লা। সাতপাড়া ডাল ভাঙ্গা মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠান সার ও কীরটনাশকের দোকান পুড়ে যাওয়া ধ্বংসস্তব পড়ে আছে। গত বৃহস্পতিবার মধ্যেরাত দিকে কে বা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। স্থানীয় লোকজন টেরপেয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে মহেশপুর ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নেভায় ততক্ষণে শাহিনে দোকানের ভিতরে থাকা প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার সার ও কিটনাশক পুড়ে সব ছাই হয়ে গেছে। শাহিনের সাথে কথা হলে তিনি বলেন, রাজনৈতিক কারণে ভোটের আগে একটি দল তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। তার সন্দেহ যারা তাকে হুমকি দিয়ে আসছিল তারা এই ঘটনা ঘটাতে পারে। কাজীরবেড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাত নেতা আব্দুল আলী ঘটনাস্থল পরির্শদন করে জানান, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ব শত্রুতা জের ধরে ঘটনা ঘটতে পারে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, তারা ঘটনাটি শুনেছেন, সকালে ভৈরবা ক্যাম্পের আইসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ দিলে তদন্তপুর্বক ও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
