প্রথমে ১লাখ,পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের শামছুজ্জামান ভুট্রোর কাছে। কিন্তু তিনি চাঁদা বাজদের টাকা না দেওয়ায় বাড়ীতে গিয়ে কলেজ ছাত্রী জাহানারা খাতুন (১৭) তার মা আরজিনা খাতুন (৪৫) ও বাবা শামছুজ্জামান ভুট্রোকে (৫০) হাতুরি দিয়ে পিটিয়ে আহত করে একই এলাকার আব্দুল্লা,আব্দুল জব্বার ও হান্নান ওরফে বাবলু।
এ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে। আহত শামছুজ্জামান ভুট্রো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর দিন শুক্রবার বিকালে শ্রীপুর গ্রামের হান্নান আমার কাছে ১লাখ টাকা চাঁদা দাবি করে। আমি তার দাবি কৃত টাকা না দেওয়ায় পরে ৫০ হাজার টাকা দাবি করে। কিন্তু তার দাবি কৃত টাকা না দেওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় আমাকে ও আমার কলেজ পড়ুয়া মেয়ে ও তার মাকে তারা ৩ জন মিলে হাতুরি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। পরে প্রতিবেশীরা রাতেই উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে। বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, আমি এলাকায় গিয়ে দু’পক্ষকে বসে সমাধার করার কথা বলে এসেছি। তবে আমি দু’এক দিনের মধ্যে বিষয়টি মিমাংসা করে দেব। ভৈরবা পুলিশ ফাঁড়ীর আইসি এস আই আনিসুর রহমান জানান, আমি ঘটনা স্থলে গিয়ে ঘরে আসছি। তবে হান্নান ওরফে বাবলুও আহত হয়ে হাসপাতালে ভর্তী রয়েছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
