জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া রক্ষা করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এমন অভিযোগ করেছেন জামায়াত নেতা ও মাওলানা হাবিবুর রহমান মল্লিক। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপি শপথ নেবে বলে ঘোষণা দিলেও পরবর্তীতে তারা অঙ্গীকার পূরণ করেনি, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। গত শুক্রবার নারায়ণগঞ্জে জামায়াত ইসলাম আমলাপাড়া ইউনিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলটি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায়। মাওলানা হাবিবুর রহমান মল্লিক, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ পূর্ব থানা দায়িত্বরত আছেন এবং তিনি সকল রাজনৈতিকদের উদ্ধেশ্য বলেন দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ একটি স্পষ্ট ও নৈতিক নেতৃত্ব প্রত্যাশা করছে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন না করে বিএনপি জনগণের আস্থা নষ্ট করেছে। তার মতে, এই সনদ বাস্তবায়ন হলে জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারত এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করত।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় নীতিনিষ্ঠ রাজনীতিতে বিশ্বাস করে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন অবস্থান বজায় রেখেছে। দেশের রাজনৈতিক সংকট নিরসনে দলগুলোর মধ্যে সৎ ও কার্যকর সংলাপের প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ চাষাড়া ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ রিজভী। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান আহাম্মেদ, ব্যবস্থাপনা পরিচালক, মিরাজুন্নবী কম্পিউটার অ্যান্ড প্রিন্টার। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ আমলাপাড়া ইউনিটের সভাপতি মোঃ ইমরান হোসেন। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এ সময় সভাপতির মায়ের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আল্লাহ তায়ালার দরবারে তার জন্য জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করা হয় এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়ভিত্তিক রাজনীতির জন্যও প্রার্থনা করা হয়। বক্তারা বলেন, বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হলে প্রতিশ্রুতি রক্ষা ও নৈতিক রাজনীতি চর্চার বিকল্প নেই। তারা জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
