ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল জোসেফ: বাংলা শুধু ভাষা নয় এটি আমাদের আত্মপরিচয়

নিজস্ব সংবাদদাতা
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

মহান ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের রূহের মাগফিরাত কামনায় মহানগর যুবদল (জোসেফ) উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ।
গত শনিবার বাদ জোহর শহরের ১নং রেলগেইট এলাকায় রিভারভিও কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বন্দর যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ। এ সময় জোসেফ বলেন, বাংলা শুধু একটি ভাষা নয় এটি আমাদের আত্মপরিচয়, আমাদের ইতিহাস, আমাদের গৌরবের প্রতীক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি। তাই এই ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং এর অপব্যবহার রোধ করা আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি, বাংলা ভাষার অযথা বিকৃতি, অশুদ্ধ বানান, অপ্রয়োজনীয় বিদেশি শব্দের অতিরিক্ত ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষার অবহেলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি শুধু ভাষার সৌন্দর্য নষ্ট করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভুল দৃষ্টান্ত স্থাপন করে। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে শুদ্ধ বাংলা চর্চা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক সংগঠনগুলোকে এ বিষয়ে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে। সরকারি-বেসরকারি সকল দপ্তরে বাংলা ভাষার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমি বিশ্বাস করি, আমরা যদি সচেতন হই এবং প্রতিজ্ঞাবদ্ধ হই, তবে বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখা সম্ভব। আমরা শুদ্ধ বাংলা ব্যবহারের চর্চা করি এবং সকলকে ভাষার অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় শহীদদের অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগের পথ অনুসরণ করেই দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, শিকদার বাপ্পি, হাজী সাঈদ, মনা, শাহীন ঢালী, আল মামুন, আলফু প্রধান, সুমন ভূইয়া, মোস্তাফিজুর রহমান বাহার, ইব্রাহিম খলিল, সেলিম খন্দকার, ওসমান, মুসা, মাহমুদুল হাসান মাসুম, মোহাম্মদ হোসেন কাজল, হারুন, সানি ভূইয়া প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিলে শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: