ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় চাঁদাবাজি নিয়ে এনসিপি’র দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

মুখ খুললেন সাংসদ আল আমিন

ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত কয়েকদফা এনসিপির ইয়াসিন আরাফাত ও আলিফ দেওয়ান গ্রুপের মধ্যে চাঁদাবাজির ইস্যু নিয়ে সংঘর্ষের ঘটনায় মুখ খুলছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন।
গতকাল রোববার বিকালে তিনি তার ভেরিফাইল ফেসবুক আইডিতে এ নিয়ে একটি স্ট্যাটার্স দিয়েছেন। সেখানে তিনি পরিস্কার ভাবে বলেছেন, কেউ কোনো অনৈতিক কাজে বা অপরাধের সাথে যুক্ত হলে তার দায় নিবো না। প্রশ্রয় দেয়ার তো প্রশ্নই আসে না। তিনি আরও বলেছেন, তার পরিচয় দিয়ে কেউ অপরাধমূলক কাজ করতে চাইলে সাথে সাথে ব্যবস্থা নেয়ার জন্য। তিনি নিজেও এ্যাকশন নিবেন বলে জানিয়েছেন। আব্দুল্লাহ আল আমিনের স্ট্যাটাসটি এখানে হুবুহ তুলে ধরা হলো-
একদম স্পষ্ট করে বলতে চাই, নারায়ণগঞ্জে বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনে চাঁদাবাজিসহ রাজনৈতিক দূর্বিত্তায়ন বন্ধ হতে হবে। আমি আব্দুল্লাহ আল আমিন কোনো অনৈতিক কর্মকান্ডে যুক্ত নই। সেই সাথে কেউ কোনো অনৈতিক কাজে বা অপরাধের সাথে যুক্ত হলে তার দায় নিবো না। প্রশ্রয় দেয়ার ত প্রশ্নই আসে না। নির্বাচনের আগে ও পরে কারো থেকে কোনোধরনের অনৈতিক বা অবৈধ সুবিধা নেই নাই। সেই সাথে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও থানাকে স্পষ্ট করে বলে দিয়েছি কোনো অপরাধমুলক কর্মকাণ্ডে আমি প্রশ্রয় দিবো না। যে কোনো অপরাধী ও অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স আছে, থাকবে। আমি এটাও স্পষ্ট করে বলেছি, আমার পরিচয় দিয়ে কেউ অপরাধমূলক কাজ করতে চাইলে সাথে সাথে ব্যবস্থা নেয়ার জন্য। আমিও একশন নিবো। পঞ্চবটী এলাকার ইয়াসিন আরাফাত নামের একজন আমার নির্বাচনের ক্যাম্পেইনের সময় আসেন এবং একসাথে কাজ করতে চান। কয়েকদিন পরে আমি জানতে পারি, সে আমার পরিচয় দিয়ে কয়েকজন ব্যবসায়ীর কাছে ফান্ড চেয়েছে। এটা জানার পরে আমি স্পষ্ট করে তাকে আমার সাথে আসতে নিষেধ করে দিয়েছি নির্বাচনের আগেই এবং বলেছি ভবিষ্যতে আমার নাম ব্যবহার করলে আমি পুলিশে সোপর্দ করবো। সেই সাথে ফতুল্লা থানাকেও বলেছি তার ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নিতে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের পরিচয়ে আলিগঞ্জের তরিকুল ইসলাম পিয়াসের বেশ কিছু অনৈতিক কাজের অভিযোগ এসেছিলো। তখনও আমি প্রশাসনকে বলেছি অভিযোগের সত্যতা যাচাই করতে। আমাদের কাছে কিছু অভিযোগের প্রমাণ আসায় আমরা সচেতনভাবে তাকে এনসিপির সকল কর্মকাণ্ড থেকে দূরে রেখেছি। আজকে আমি আবারও বলছি, ইয়াসিন আরাফাত বা পিয়াসসহ অন্য যে কেউ যদি আমার নামে বা এনসিপির নাম ব্যবহার করে কোনো অবৈধ ফায়দা নিতে চায় তাহলে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। নারায়ণগঞ্জবাসী আমাদের উপর আস্থা রেখেছে পজিটিভ নারায়ণগঞ্জ গড়ার জন্য। চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যুদের প্রতিহত করে সে আস্থার প্রতিদান দিতে চাই। আর একটা কথা, নারায়ণগঞ্জের ব্যবসায়ী, শ্রমজীবী, চাকুরীজীবি ও সকল নাগরিকের প্রতি আহবান রইলো, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর জন্য। আমার পরিচয়ে কেউ যদি কোনো অন্যায় করতে চায়, তাহলে দয়া করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন এবং নিচে দেয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাসেজ দিয়ে নাগরিক অসুবিধা, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি সম্পর্কে বিস্তারিত জানাবেন। দোয়া চাই সবার। হোয়াটসঅ্যাপ নাম্বার- ০১৮৯৮৮৬৮৫৬৮

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: