ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাহারী ইফতারে জমজমাট নগরীর রেস্টুরেন্টেগুলো

নিজস্ব সংবাদদাতা
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

থরে থরে সাজানো বাহারি রকমারি ইফতারি। রকমারি ইফতারি কিনতে উপচে পড়ছে ক্রেতাদের ভীড়। এমনই দৃশ্য নারায়ণগঞ্জের ইফতার বাজারগুলোতে। পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে বাহারি ইফতারি কিনতে জমজমাট হয়ে উঠেছে ক্রেতাদের উপস্থিতি।
গতকাল সোমবার সরজমিনে জেলার বিভিন্ন ইফতার বাজারগুলোতে দেখা গিয়েছে এচিত্র। সাধারণত জোহরের নামাজের পর পরেই ইফতারির পসরা সাজিয়ে বসেছেন নগরীর বিভিন্ন দোকানিরা। হাঁক-ডাকে জমজমাট হয়ে উঠেছে পুরো এলাকা। ক্রেতারাও ভিড় জমাচ্ছেন দুপুর থেকেই। ইফতারের সময় যতোই গড়াচ্ছে, ক্রেতার সংখ্যাও বাড়ছে। নগরবাসীদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকেও ছুটে এসেছে ক্রেতারা। নগরীর বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে থরে থরে সাজানো হয়েছে ছোলা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু পাশাপাশি চিকেন আচারি, শাহী রুটি , দই বড়া , চিকেন সাসলিক , চিকেন স্টেক , চিকেন লেগপিস , তান্দুরি চিকেন , চিকেন বল , চিকেন বান, শর্মা , চিকেন টোস্ট , ডিম চপ, শাহী পরোটা , খাসির লেগপিস, কোয়েল পাখি পিস, টিকা , সমুচা , সুতি কাবাব কেজি , নিমকি , শাহী জিলাপি, হালিম। এই রকমারি ইফতার কিনতে বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছে অনেক ক্রেতা প্রথম রোজায়। এসময় দুপুর থেকেই সুগন্ধা প্লাস রেস্টুরেন্টে উপচে পড়া ক্রেতাদের ভীড় দেখা যায়। দোকানী ও ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, বছরের এই সময়টায় অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এখানে বেচাকেনা পরিমান বেশি। লোভনীয় বিভিন্ন রকমারি খাবার ক্রয় করতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে মানুষ। দুই নাম্বার গেইট মনিরের রেস্টুরেন্টেও দেখা যায় একই চিত্র। দোকানী ও ক্রেতাদের সাথে কথা বলে জানা যায় এখানে বেশিভাগ ক্রেতারা আসে হালিম ক্রয় করতে। বছরের অন্যান্য সময়ের তুলনায় অধিক পরিমান হালিম বিক্রি হয় এই রেস্টুরেন্টে। এছাড়া বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে একই চিত্র দেখা যায়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: