ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছাপাখানায় অভিযানে ২০ লাখ টাকার গাইড বই জব্দ

সোনারগাঁ সংবাদদাতা
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁ উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকায় অবৈধ ছাপাখানায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক গাইড বই ও ছাপানোর মেশিন জব্দ করেছে থানা পুলিশ। জব্দকৃত বইয়ের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গত সোমবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পরিচালিত অভিযানে অবৈধভাবে ছাপানো প্রায় ৪ হাজার পিস গাইড বই এবং একটি ছাপানোর মেশিন উদ্ধার করা হয়। এ সময় ছাপাখানায় কর্মরত ১১ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণির লেকচার গাইড এবং পাঞ্জেরি প্রকাশনী নাম ব্যবহার করে অনুমতি ছাড়া গাইড বই ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ রয়েছে। আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে পুলিশের একটি দল ছাপাখানাটিতে অভিযান চালিয়ে এসব বই ও মেশিন জব্দ করে থানায় নিয়ে আসে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, অবৈধভাবে পরিচালিত ছাপাখানা থেকে বই ও মেশিন জব্দ করা হয়েছে। কপিরাইট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, একই দিনে পৃথক অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: