ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অনির্দিষ্টকালের ধর্মঘটেও ফি নিচ্ছেন আইনজীবীরা, ভোগান্তিতে বিচারপ্রার্থীরা

বরিশাল সংবাদদাতা
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন গ্রেপ্তারের প্রতিবাদে বরিশালে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা। বৃহস্পতিবার ধর্মঘটের প্রথম দিনেই আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলেও বিচারপ্রার্থীদের কাছ থেকে যথারীতি ফি নেওয়ার অভিযোগ উঠেছে।

আদালতে আইনজীবীদের উপস্থিতি না থাকলেও বিচারকরা এজলাসে ওঠেন এবং মামলার রুটিন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় মামলার কাগজপত্র প্রস্তুত করে মহুরির মাধ্যমে আদালতে দাখিল করতে বিচারপ্রার্থীদের কাছ থেকে ফি নেওয়া হয়েছে বলে একাধিক ভুক্তভোগী জানিয়েছেন। অন্তত ১০ জন বিচারপ্রার্থীর সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

দুপুরে আদালত এলাকায় গিয়ে দেখা যায়, আইনজীবী সমিতির ভবনগুলোর প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। ভেতরে অল্প কয়েকজন আইনজীবী অবস্থান করলেও অধিকাংশই আদালত চত্বরে বিভিন্ন স্থানে জটলা করছেন। অন্যদিকে আদালত কক্ষের সামনে বিচারপ্রার্থীদের ভিড় দেখা গেছে। বিচারকরা এজলাসে উপস্থিত থেকে কার্যক্রম চালালেও আদালতের ভেতরে আইনজীবীদের উপস্থিতি ছিল না।

নারী নির্যাতন মামলার আসামি সিয়াম জানান, তিনি জামিনে আছেন এবং নির্ধারিত তারিখে মহানগর তৃতীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসেন। তার দাবি, আইনজীবী আদালতে না গেলেও মামলার সব কাগজপত্র প্রস্তুত করে মহুরির মাধ্যমে জমা দেওয়া হয়েছে এবং আদালতে কী বলতে হবে তাও আগে থেকে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এর জন্য অন্য দিনের মতোই পূর্ণ ফি নেওয়া হয়েছে।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানান নারী নির্যাতন মামলার আরেক বিচারপ্রার্থী দম্পতি জাহিদুর রহমান ও আসমা পারভীন। তারা বলেন, মামলার নির্ধারিত তারিখে হাজিরা দিতে ঢাকা থেকে এলেও আইনজীবীর অনুপস্থিতির কারণে শুনানি হয়নি, শুধু নতুন তারিখ দেওয়া হয়েছে। তবুও আইনজীবী ও মহুরি পুরো ফি নিয়েছেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জানান, সভাপতি লিংকনের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। আইনজীবীরা জেলা ও মহানগরের সব আদালত বর্জন করেছেন বলে তিনি উল্লেখ করেন।

বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কামরুল ইসলাম জানান, আদালতপাড়ায় জেলা ও দায়রা জজ আদালতের অধীনে ১৭টি, মহানগর আদালতের অধীনে ৫টি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে ১২টি এবং বিভিন্ন ট্রাইব্যুনালসহ মোট ৪৫টি আদালত রয়েছে। তার দাবি, বিচারকদের উপস্থিতিতে সব আদালতেই কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে।

এদিকে অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হট্টগোলের ঘটনায় করা দ্রুত বিচার আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সভাপতি লিংকন। ওই ঘটনায় ১২ জন নামধারীসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই আদালত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গ্রেপ্তারের জেরে আইনজীবীদের এই কর্মবিরতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্ত থেকে আসা সাধারণ বিচারপ্রার্থীরা। তাদের অভিযোগ, আইনজীবীরা আদালতে না গেলেও অর্থ নেওয়া থেকে বিরত থাকছেন না, ফলে বিচারপ্রক্রিয়া যেমন বিলম্বিত হচ্ছে, তেমনি আর্থিক চাপও বাড়ছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: