ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বন্দর থেকে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার ভিকটিম উদ্ধার

বন্দর সংবাদদাতা
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের বন্দর থেকে র‌্যাব-১১ হানি ট্র্যাপ চক্রের পাঁচ জন সদস্যকে গ্রেফতার করেছে এবং অপহৃত কিশোর ভিকটিমকে উদ্ধার করেছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ভিকটিম ঢাকার আজিমপুরের বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গত এক মাস আগে তিনি ঞধহঞধহ ডেটিং অ্যাপের মাধ্যমে ইনায়া শেখ নামে একটি আইডির সঙ্গে পরিচিত হন। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ইনায়া শেখ বিভিন্ন প্রলোভনের ফাঁদে ভিকটিমকে বন্দরের চরধলেশ্বরী এলাকায় আসতে প্ররোচিত করেন।

গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ভিকটিম ওই এলাকায় পৌঁছান। কিছুক্ষণ পর ৯-১০ জন লোক তাকে জোরপূর্বক অপহরণ করে পাশের ভুট্টা ক্ষেতের গভীরে নিয়ে যায়, মারপিট করে সমস্ত মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং তার কাছ থেকে ১০ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে হত্যা করার হুমকি দেওয়া হয়। পরে ভিকটিমের মোবাইল থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ভিকটিমের পরিবার ৪,৫০০ টাকা বিকাশ করে এবং বন্দর থানায় মামলা দায়ের করে।

গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে চরধলেশ্বরী এলাকার ভুট্টা ক্ষেত থেকে ভিকটিম উদ্ধারসহ চক্রের পাঁচ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন, ২১ নং ওয়ার্ডের সালেহনগর এলাকার মৃত আলী হোসেনের ছেলে মো. আকাশ (২৪), আমিন আবাসিক এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে মো. সিয়াম (২২), নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মো. ফয়সাল (২৮), ২২ নং ওয়ার্ডের বাবুপাড়া এলাকার রাষ্ট্র চন্দ্র শীলের ছেলে সঞ্জয় শীল (২০), সিদ্ধিরগঞ্জের কদমতলি এলাকার জামাল হোসেনের ছেলে মো. বায়েজিদ (২৩)।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: