ইনডেক্স কম্পিউটার’ কর্মচারী পরিচয়ে গ্রাহক ও বিভিন্ন ব্যবসায়ী থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে এসেছে। নারায়ণগঞ্জের চাষাড়া সমবায় মার্কেট এলাকায় ‘ইনডেক্স কম্পিউটার’ এর চয়ন চন্দ্র সাবেক কর্মচারীর বিরুদ্ধে প্রায় দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, চয়ন চন্দ্র দে নামের ওই ব্যক্তি বর্তমানে তাদের প্রতিষ্ঠানে কর্মরত নন।
প্রতিষ্ঠান সূত্রে দাবি করা হয়েছে, চাকরির সুবাদে বিভিন্ন গ্রাহক ও মার্কেট থেকে আদায়কৃত প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে তিনি আত্মগোপনে চলে গেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সকলের অবগতির জন্য অনুরোধ জানিয়েছে যদি চয়ন চন্দ্র দে ইনডেক্স কম্পিউটার এর পরিচয়ে কোনো পণ্য বা অর্থ দাবি করেন, তবে তা না দেওয়ার জন্য বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। এবং তাকে যদি কেও সন্ধ্যান দিতে পারে তাহলে পুরুষ্কৃত করা হবে বলে জানিয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
