নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান গত দুইদিন আগে দ্বায়িত্বভার গ্রহন করেছেন। সিটিবাসীর দুর্ভোগ লাগবে তিনি কতটুকু সফল হবেন সেটা নির্ভর করছে সিটি কর্পোরেশনে কর্মরত ষ্টাফদের ভুমিকা। তবে নগরবাসীর দাবী এখনও সিটি কর্পোরেশনে রয়েছে আওয়ামী প্রেতাত্মাদের আনাগোনা।
নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কর্পোরেশনের অনেক ষ্টাফ জানান, ২৪’র পরবর্তী সময়ে অন্তবর্তী সরকার সারাদেশের বিভিন্ন সিটি কর্পোরেশন থেকে আওয়ামীলীগের মনোনীত মেয়রদেরকে অপসারন করে প্রশাসক নিয়োগ দেন। কিন্তু মাথা পরিবর্তন করলে দেহের বেশীরভাগ অংশেই আওয়ামী মনোভাবের প্রেতাত্মাগুলো রয়েছেন বহাল তবিয়তে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেও রয়েছে মাত্রাতিরিক্ত আওয়ামী প্রেতাত্মাগুলো। বিশেষ করে সাবেক মেয়র ডা: আইভীর অনুগতরা এখনও দাবড়িয়ে বেড়াচ্ছেন এনসিসিতে। যার মধ্যে অন্যতম হচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম। যার সাথে সুসর্ম্পক থাকার ফলে মেয়র আইভীর একনিষ্ট বেশ কয়েকজন কাউন্সিলর এখনও পর্যন্ত নগর ভবনকে নিজের মত করেই কাজ চালিয়ে যাচ্ছেন বাধাহীনভাবে। যার মধ্যে অন্যতম হচ্ছেন এনসিসি ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ^াস। এছাড়াও হিন্দু নেতা হিসেবে খ্যাত সংকর সাহাগংরা এখনও নগর ভবনের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সাবেক মেয়রের সাথে সুসর্ম্পক থাকার বদৌলতে। এনসিসির নবনিযুক্ত প্রশাসক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রশাসকের চেয়ারে বসার প্রথম বক্তব্যে বলেছেন যে,এখানে এখনও পর্যন্ত রয়েছেন আওয়ামী ফ্যাসিষ্টদের সাথে সম্পৃক্ত। কথা হচ্ছে নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াত হোসেন খান কি সেই আওয়ামী ফ্যাসিষ্টদের নিয়ে কাজ চালিয়ে যাবেন নাকি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহন করবেন। মেয়র আইভীকে অপসারনের পর থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলমের সাথে সখ্যতা গড়ে রেখেই মেয়রের একনিষ্ট সহযোগী অসিত বরন বিশ^াস ও সংকর সাহা গংরাই কিন্তু বিগত ১৮ মাস সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম দেখভাল করেছেন। মেয়র বিহীন প্রশাসকের নিয়ন্ত্রনে থাকা সিটি কর্পোরেশের যাবতীয় উন্নয়ন প্রকল্পের সকল কার্যক্রম থেকে মোটা অংকের কমিশন বানিজ্য করে হাতিয়ে নিয়েছেন প্রচুর টাকা। শুধু তাই নয়,বৈষম্যবিরোধী মামলায় যখন থানা পুলিশ সাবেক মেয়র আইভীকে তার বাড়ি হতে গ্রেফতার করতে গিয়েছিলো তখন অসিত বরন বিশ^াস ও সংকর সাহাগং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে আইভীকে রক্ষায় ঢাল হিসেবে দাড় করায়। সাধারন নগরবাসীদের দাবী,দীর্ঘদিন যাবত আওয়ামী ফ্যাসিষ্টদের দখলে রয়েছে এনসিসি। প্রায় ১৮ বছর পর সুযোগ এসেছে ফ্যাসিষ্টমুক্ত নগর ভবন গড়ার সুযোগ। নবনিযুক্ত প্রশাসক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সাহেবের সুনিপুর নেতৃত্বে নগরবাসী কি সাবেক মেয়র আইভীর একনিষ্ট সহযোদ্ধা এনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম,সাবেক কাউন্সিলর অসিত বরন বিশ^াস ও সংকর সাহাগংদের কবল থেকে নগর ভবনকে রক্ষা করতে পারবেন নাকি সেই আওয়ামী ফ্যাসিষ্টদের নিয়েই সেই আগের রুপে নগর ভবন পরিচালনা করবেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
