যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটিতে তিন সদস্যের একটি অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়েছে। পরিষদের অন্যতম সদস্য দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি-ইজেই।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মোহসেনি-ইজেই তার প্রথম বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র ‘মুসলিম জাতির কোলে বড় হওয়া মহান মুজাহিদিনদের দৃঢ় ইচ্ছাশক্তিকে হামলার মাধ্যমে কখনোই ব্যাহত করতে পারবে না।’ তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানের সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের শীর্ষ ব্যক্তিদের প্রকাশ্যে দেখা যায়নি। পর্যবেক্ষকদের ধারণা, তারাও সাম্প্রতিক হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।
ইরানের সংবিধানের ১১১ ধারা অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন সদস্য সাময়িকভাবে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন। সেই সাংবিধানিক বিধান অনুসারেই অন্তর্বর্তী পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই অন্তর্বর্তী ব্যবস্থা ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া ও সময়সূচি নিয়ে এখনো স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
