রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে শনিবার দুপুরে অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহের আলভী বর্তমানে নেপালে শুটিং করছেন। ইকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১ ব্যাচের দর্শন বিভাগের ছাত্রী ছিলেন। তাদের বিয়ে হয়েছিল ২০১০ সালের ৯ নভেম্বর; তখন ইকরা মাত্র ১৯ বছর বয়সী ছিলেন। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। সংসারে তাদের একটি কন্যা সন্তান প্রিয়মায়া রয়েছে।
পরিবার ও বন্ধুরা জানিয়েছেন, ইকরা মানসিকভাবে ভালো অবস্থায় ছিলেন না। আলভীর ফেসবুক পোস্ট ও ইকরার মন্তব্যে বোঝা যায়, সংসারে নানা জটিলতায় তিনি পর্যুদস্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের একজন বন্ধু জানিয়েছেন, ইকরার কোনো ভাই-বোন নেই। তারা জানিয়েছে, ইকরা দুঃখজনক পোস্টও মাঝে মাঝে ফেসবুক থেকে মুছে ফেলতেন।
পল্লবী থানার সহকারী কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন, পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা। তবে বিস্তারিত তদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ বাসার সিসি ক্যামেরা এবং অন্যান্য আলামত সংগ্রহ করছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
