ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নানঃ খোকার মার্কেটের জন্য রাস্তার কাজ বাতিল হয়েছিল

সোনারগাঁ সংবাদদাতা
মার্চ ২, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পুরা মার্কেট, চৌরাস্তার বাজার-সব সরকারি জায়গা। খাইবো, কিন্তু জনগণের ক্ষতি কইরা, চলাচলের অসুবিধা বাধা সৃষ্টি কইরা না। নবীগঞ্জ থেকে তালতলা পর্যন্ত রাস্তাটা ৬০ ফিট হওয়ার জন্য পাশ হইছিল। খোকা সাহেবের মার্কেট মাঝে পরে দেইখা বাতিল করসে।
আজ সোমবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।
এমপি মান্নান বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে দেশের সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা তাঁর প্রতিনিধি হিসেবে জনগণের সেবক হয়ে সংসদে শপথ নিয়েছি। তাই সোনারগাঁয়ের মাটিতে আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানরা সোনারগাঁয়ের মাদক কারবারি ও দখলদারদের তালিকা তৈরি করে প্রশাসনের দিবেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের যদি প্রয়োজনীয় সেবা দিতে না পারি, তাহলে আমি কেমন এমপি? সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এটাই আমার প্রথম আইনশৃঙ্খলা সভা। এই সভায় যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি এবং জনস্বার্থে যেসব কর্মপরিকল্পনা হাতে নিয়েছি, সেগুলোর বাস্তবায়ন চাই। পরবর্তী সভায় আমরা যেন তার দৃশ্যমান ফলাফল পাই এ প্রত্যাশা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে রাখছি। সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: