ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বক্তাবলী-মধ্যনগর ব্রিজ উদ্বোধন কালে এমপি আল আমিন: রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধভাবে নদী থেকে মাটি তোলা হচ্ছে

নিজস্ব সংবাদদাতা
মার্চ ২, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন চলছিল দীর্ঘদিন ধরেই। নদী তীরের আশপাশের গ্রামবাসীদের আর্তনাদ প্রশাসনের কান পর্যন্ত পৌছাতোনা। অবশেষে এ বিষয়ে জোরালো পদক্ষেপ নিলেন নবনির্বাচিত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
তিনি বলেছেন, জলাবদ্ধতা নিরসন ও মাদক নির্মূলে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। পাশাপাশি রাজনৈতিক ছত্রছায়ায় ধলেশ্বরী নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নৌপুলিশ, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন । আজ সোমবার দুপুরে সদর উপজেলার বক্তাবলী-মধ্যনগর ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এমপি আল আমিন বলেন, নির্বাচনের আগেই এই সেতুর কাজ শুরু হয়েছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল চলাচলের উপযোগী সড়কসহ সেতু চালু করা। সেতু থাকলেও সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছিল। কয়েকজন প্রাণও হারিয়েছেন। পরে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতের পক্ষ থেকে প্রশাসনের কাছে বিষয়টি জানানো হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে দ্রুত কাজ শেষ করে সেতুর উদ্বোধন করা সম্ভব হয়েছে। এ জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তর যদি সমন্বিতভাবে কাজ করে এবং নাগরিকরা নিজেদের দাবি ও অধিকার বিষয়ে সচেতন থাকে, তাহলে উন্নয়ন কাজগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আল আমিন বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ ড্রেজার তৈরি করে নদী থেকে মাটি তোলা হচ্ছে। এতে নদীর পরিবেশ ও নাব্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে নৌপুলিশ, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, সদর উপজেলা প্রকৌশলী ইয়াছির আরাফাত রুবেলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: