নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কখনো সাংবাদিক, কখনো পুলিশ পরিচয়ে পাড়া-মহল্লায় দাপিয়ে বেড়াচ্ছে ট্যাক্সি চালক কানকাটা জাকির। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে করছে চাঁদাবাজী। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিতে বিহারী ক্যাম্পের স্থানীয় কিছু বাসিন্দাদের বিরুদ্ধে অনুমোদনবিহীন চ্যানেল ২৬ নামক ফেসবুক পেইজ খুলে মিথ্যাচার করার অভিযোগ উঠেছে এই আন্ডার মেট্রিক ট্যাক্সি চালক ভুয়া সাংবাদিক কানকাটা জাকিরের বিরুদ্ধে।
জানা গেছে, কয়েক বছর আগেও সে ছিল শিমরাইল রেন্ট-এ কার স্ট্যান্ডের ট্যাক্সি চালক। করেনি লেখাপড়া, নেই কোন সার্টিফিকেট, তবুও হয়েছেন সাংবাদিক। সাংবাদিকতার আড়ালে করছেন মাদক ব্যবসা, নিয়ন্ত্রণে নিয়েছেন সুমিলপাড়া বিহারী ক্যাম্প। নাসিক ৬নং ওয়ার্ডের এক বিএনপি নেতা বলেন, কানকাটা জাকির সুমিলপাড়া বিহারী ক্যাম্পের মাদক সিন্ডিকেটের মুলহুতা। শীর্ষ মাদক ব্যবসায়ী নাহিদকে বিশেষ সুবিধা দিতে এলাকার অন্যান্য মাদক ব্যবসায়ীদের কোনঠাসা করে একক ব্যবসা পরিচালনা করতে সুযোগ করে দেওয়ার জন্যও সে নানান পায়তারা চালায়। শুনেছি তাকে মাসোহারা দিলে সব সমস্যা সমাধান, ধরবে না পুলিশ। দাবিকৃত চাঁদা নামক মাসোহারা না দিলেই শুরু হয় তার মনগড়া সংবাদ প্রকাশ। শুনেছি সাংবাদিক নাকি জাতির বিবেক। এই হলো তার নমুনা?।
নাম প্রকাশে অনিচ্ছুক শিমরাইল রেন্ট-এ কার স্ট্যান্ডের ট্যাক্সি চালক বলেন, কানকাটা জাকির আমাদের সাথে ট্যাক্সি চালাতো। শুনলাম সে নাকি এখন সাংবাদিক হয়েছে। তার তো কোন লেখা পড়া নেই। সে কিভাবে সাংবাদিক হলো আমার বুঝে আসে না। স্থানীয় সিনিয়র এক সাংবাদিক জানান, জাকির হোসেন ওরফে কানকাটা জাকির সে ছিল পুলিশের ফর্মা, চালাতো ট্যাক্সি। ওই ট্যাক্সি দিয়ে মাদক আনা নেওয়া করত। একপর্যায়ে ওই গাড়ির মালিক টের পেয়ে কানকাটা জাকিরকে মারপিট করে গাড়ি থেকে নামিয়ে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত একজন পুলিশ অফিসার জানান, বিহারী ক্যাম্পে কোন মাদকের অভিযান করলেই জাকির ভাইয়ের ফোন পাই। অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী আটক হলে ২টি তার লোক থাকে। আমারা পুলিশের চাকুরী করি, আমাদেরও একটু ভুল-ত্রুটি থাকে এরজন্য কিছু বলতে পারি না। আগের সময় থাকলে তার বিরুদ্ধে মাদক মামলা দিতাম। তিনি পেশাদার সাংবাদিকদের মান সম্মান নষ্ট করছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, জাকিরের বিরুদ্ধে যদি কেউ থানায় লিখিত অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শুনেছি সাংবাদিক জাকির নাকি বিভিন্ন জায়গায় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিচয় দেয়। যদি কোন প্রমান আমাদের হাতে আসে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
