ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধীরগতির অভিযোগ ঐতিহাসিক সোনাকান্দা কেল্লা সংলগ্ন সড়কের সংস্কার কাজ শুরু

বন্দর সংবাদদাতা
মার্চ ৮, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের ঐতিহাসিক সোনাকান্দা কেল্লা জামে মসজিদ সংলগ্ন দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান হতে যাচ্ছে। জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে জনদুর্ভোগের সচিত্র প্রতিবেদন প্রকাশের পর অবশেষে সড়কের সংস্কার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। তবে সংস্কার কাজ শুরু হলেও কাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই স্থানে পূর্বে ৫০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত ছিল। সিটি করপোরেশনের ১০০ ফুট প্রশস্ত রাস্তার মেগা প্রকল্পে বিদ্যালয় ভবনটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। জনস্বার্থ বিবেচনা করে তৎকালীন মেয়র বিদ্যালয়টিকে অন্যত্র স্থানান্তর ও পুনঃনির্মাণ করেন এবং বিদ্যালয়ের পূর্বের খালি স্থানে রাস্তার টেন্ডার আহ্বান করেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসক নিয়োগের পর দীর্ঘ সময় পার হলেও সড়কটির বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। গর্ত আর কাদা-পানিতে একাকার সড়কটিতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটে আসছিল। সম্প্রতি এই সড়কের বেহাল দশা নিয়ে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকাগুলোতে গুরুত্বের সাথে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি কর্তৃপক্ষের নজরে এলে তারা তড়িঘড়ি করে সংস্কার কাজ শুরু করার নির্দেশ প্রদান করেন। সরেজমিনে দেখা গেছে, সংস্কার কাজ শুরু হলেও কাজের গতি অত্যন্ত ধীর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরলেও “কচ্ছপ গতির” কারণে ভোগান্তি কমছে না। নির্মাণ সামগ্রী যত্রতত্র ফেলে রাখায় চলাচলে আরও সমস্যা সৃষ্টি হচ্ছে। ঐতিহাসিক কেল্লা সংলগ্ন এলাকা হওয়ায় পর্যটক ও মুসল্লিদের যাতায়াতে সমস্যা হচ্ছে। এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি যেহেতু জনসমাগমপূর্ণ এলাকার সাথে যুক্ত, তাই গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করতে হবে। কাজ শেষ হলে ২১নং ওয়ার্ডসহ আশেপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: