পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহেশপুর উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া। এক শুভেচ্ছা বার্তায় তিনি উপজেলার সকল নেতা-কর্মী ও সাধারণ মানুষের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি মহেশপুরবাসীর কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।তিনি বলেন, মহেশপুর উপজেলার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচন করতে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের আস্থা ও সমর্থন কামনা করছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি নেতা-কর্মীদের আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে পরিচিত বলে অনেকেই মনে করেন। আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে তিনি মহেশপুরবাসীর সহযোগিতা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
