আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোঃ ইসমাইল হোসেন তিনি মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহেশপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন
দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ইসমাইল হোসেন এলাকায় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত। খেটে খাওয়া মেহনতি মানুষের অত্যন্ত আপনজন হিসেবে তৃণমূল পর্যায়ে তার একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানান বিভিন্ন সময়ে অনিয়মের প্রতিবাদ, সাধারণ মানুষের ন্যায্য দাবির পক্ষে অবস্থান গ্রহণ, অসহায় ও দুঃস্থদের সহযোগিতা এবং সামাজিক সমস্যা সমাধানে ব্যক্তিগত উদ্যোগ এসব কর্মকাণ্ড তাকে জনমুখী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি দিয়েছে ইসমাইল হোসেন বলেন, বৃহত্তর পরিসরে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতেই তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেবেন বলে জানান তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি আসন্ন নির্বাচনকে ঘিরে সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে ইসমাইল হোসেন আশাবাদ ব্যক্ত করেন, সুযোগ পেলে মহেশপুর উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সেবামুখী মডেল উপজেলায় রূপ দিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
